বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার জন্য লিখিত প্রশ্ন!


1.      একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান মানের ভেক্টরের মধ্যেবরতী কোণ কত হলে একটি ভেক্টরের সমান হবে?
2.      A= 2i+2j-k এবং B= 6i-3j+2k হলে,এর A and B মধ্যবর্তী কোণ কত ?
3.      P=2i+mj-3k এবং Q= 6i-3-9k পরস্পর সমান্তরাল হলে m এর মান কত?
4.      P=4i-4j+k এবং Q= 2i-2j+k ভেক্টরদ্বয় একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত?
5.      40 m/s বেগে একটি পাথরকে ওপরের দিকে নিক্ষেপ করা হল কত সময় পরে এটি ভূমিতে ফিরে আসবে?
6.      একটি ট্রেন 3ms-2  সমত্বরনে চলছে এবং আদিবেগ 10 m/s ট্রেনটি যখন 60 mপথ অতিক্রম করবে তখন এর বেগ করবে ?
7.      স্থির অবস্থা থেকে চলতে আরম্ভ করে দূরত্ব 625m অতিক্রম করলে একটি বস্তুর বেগ 125 m/s হল ত্বরণ কত ?
8.      একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 18 cm হলে এর কৌনিকবেগ কত ?
9.      একটি ঘড়ির ঘণ্টার কাঁটার কৌনিকবেগ কত ?
10.  একটি গ্রামোফোন প্রতি মিনিটে 45 বার ঘোরে কেন্দ্র হতে 9 cm দূরে কোন বিন্দুতে দ্রুতি কত?
11.  30 kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 km/h বৃদ্ধি পাবে?
12.  একটি চাকার ভর 4 kg এবং চক্রগতির ব্যাসার্ধ 25 cm এর জড়তার ভ্রামক কত ?
13.  10g ভরবিশিষ্ট একটি বস্তুকে 2m দীর্ঘ সুতার সাহায্য বৃত্তাকার পথে ঘুরানো হচ্ছে বস্তুটি 3s – 15 টি পূর্ণ আবর্তন করলে সুতার টান নির্ণয় কর
14.  একটি কনার উপর বল F= (6i-3j+2k) N প্রয়োগ করলে কনাটির r= (2i+2j-k) m সরন হয় বল দ্বারা কৃতকাজ কত ?
15.  64 m উচু স্থানহতে 0.5 kg ভরের কোন বস্তুকে খাড়া নিচের দিকে ফেলে দেওয়া হল ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুর গতিশক্তি বের কর
16.  30 m উচ্চতা হতে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুন হবে?
17.  270 kg ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে 0.1 m/s বেগে উঠাতে হলে ক্রেনের ক্ষ্মতা কত ?
18. একটি মোটর মিনিটে 5.5 105 kg পানি  100 m ওপরে ওঠাতে পারে মোটরের দক্ষতা 70% হলে এর ক্ষমতা কত?
19.  পৃথিবীর মুক্তিবেগ কত ?
20.  সূর্যের চারদিকে শুক্র পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75 পৃথিবীতে 365 দিনে একবছর হলে শুক্রতে কতদিনে একবছর?
21.  পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠ এর ত্বরণের মানের শতকরা চল্লিশ ভা হবে ?( পৃথিবীর ব্যাসার্ধ 6400km )
22.  পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় g-এর মান 4.9 ms-2 ? (পৃথিবীর ব্যাসার্ধ 6400 km এবং অভিকর্ষ ত্বরণ 9.8 )
23.  একটি বস্তুর ভর 12 mg পৃথিবীরকেন্দ্রের দিকে কত বলে বস্তুটি আকর্ষিত হবে ?
24.  কোন সরলছন্দিত স্পন্দন গতিসম্পন্ন কনার বিস্তার 3cm এবং সরবোচ্চ বেগ  6.24 cm/s হলে , কণাটির পর্যায় কাল কত ?
25.  কোন সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 2.25 গুন বাড়ালে এর দোলনকাল কত হবে?
26.  2 mm2 প্রস্থছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 20% বৃদ্ধি কত বল প্রয়োগ করতে হয়? (Y= 2 1011 Nm-2 )
27.  0.4 cm ব্যাসবিশিষ্ট একটি তারে 25 kg এর একটি বস্তু ঝুলিয়ে  দিলে  বস্তুটির উপর পীড়ন নির্ণয় কর
28.  1m দীর্ঘ কোন তারের ব্যাস 5 mm বরাবর একটি বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 mm হ্রাস পায় এবং দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি পায় পয়সনের অনুপাত কত?
29. 0.1mm ব্যাসের একটি কৈশিক নলে 72 10-3 Nm-1  পৃষ্ঠটানের পানি কত উচ্চতায় উঠবে ?(পানির ঘনত্ব 1000 kgm-3 )
30.  পানির উপরিতলে রাখা 0.75 m দীর্ঘ এক খন্ড তারকে টেনে তুলতে 10.9 10-2 N  বলের দরকার হয় , পানির পৃষ্ঠটান কত ?
31.  একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমোষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হল চূড়ান্ত চাপ হবে ?
32.  STP-তে হাইড্রোজেনের অণুগুলোর মূল গড় বর্গ বেগ নির্ণয় কর STP- তে হাইড্রোজেনের ঘনত্ব 0.09 kgm-3
33.  27 C তাপমাত্রায় দুটি হিলিয়াম গ্যাসের পরমাণুর গতিশক্তি বের কর
34. একটি গ্যাসের অণুর ব্যাসার্ধ 3.9 10-10 m  এবং প্রতি ঘন সেমি অণুর সংখ্যা 2.69 1019  হলে অণুর গড় মুক্ত পথ বের কর
35.  27 C তাপমাত্রায় O2 গ্যাসের গড় বরগবেগের বর্গমূল নির্ণয় কর
36.  কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একই পাঠ দেবে ?
37. স্বাভাবিক চাপে 100 m3  আয়তনের একটি গ্যাসে  5 103 J  তাপ দিলে গ্যাসের আয়তন 100.2 m3  গ্যাসের কৃতকাজের মান নির্ণয় কর
38.  একটি সিলিন্ডারের মধ্যে রাখা কিছু পরিমাণ গ্যাস পরিবেশের ওপর 200 J কাজ সম্পাদনের সময় পরিবেশ থেকে  500 J তাপশক্তি শোষন করে গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন কত ?
39.  200 m/s বেগপ্রাপ্ত একটি সীসার বুলেট কোথাও থামিয়ে দেওয়ার ফলে সমস্ত গতিশক্তি তাপে পরিনত হয় বুলেটের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? সীসার আপেক্ষিক তাপ (126 J1K-1)
40.  একটি ইঞ্জিন 3500 J তাপ গ্রহন করে এবং 2500 J তাপ বর্জন করে ইঞ্জিন্টি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত ?
41.  একটি কার্নো ইঞ্জিন  327 C এবং 27 C উষন্তায় কাজ করছে এর কর্মদক্ষতা কত ?
42.  একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 40% ; এর তাপগ্রাহকের তাপমাত্রা 7 C এর উৎসের তাপমাত্রা নির্ণয় কর
43.  100 C তাপমাত্রার  5 kg পানিকে 100 C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন কত হবে ( পানির বাষ্পীবভনের আঃ সুপ্ততাপ 2.26 106  Jkg-1 )
44.  দুটি সুরশলাকার কম্পাংক যথাক্রমে 128 Hz 384 Hz বায়ুতে শলাকা দুটি হতে নিঃসৃত তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত ?
45.  কোন মাধ্যমে 640 Hz 480 Hz কম্পাংকের দুটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য  1 m হলে মাধ্যমের তরঙ্গের বেগ কত ?
46. একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ হচ্ছে  Y=0.1 sin(200 ) এর কম্পাংক , তরঙ্গদৈর্ঘ্য, তরঙ্গবেগ নির্ণয় কর
47. কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 2 10-8 Wm-2 হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় কর
48.  কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10-7 Wm-2   শব্দের তীব্রতা তিনগুন করা হলে  লেভেল ডেসিবেলে নির্ণয় কর  
49.  একটি টানা তারের দৈর্ঘ্য পরিবর্তন না করে এর উপর প্রযুক্ত টান চারগুন করা হল তারের কম্পাংকের কত পরিবর্তন হবে
50.  কোন সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাংক 480 HZ তরঙ্গের পর পর দুটি নিঃস্পন্দ বিন্দুর দূরত্ব 0.75 m মাধ্যমের তরঙ্গের বেগ কত ?




Post a Comment

0 Comments

Contact Form