LED কী? এটি কিভাবে কাজ করে ও এর ব্যবহার।



LED: LED (Light Emitting Diode) বা আলোক নিঃসারক ডায়োড হচ্ছে এমন একটি সম্মুখী ঝোঁক বিশিষ্ট অর্ধপরিবাহী ডায়োড যার সাহায্য তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় । এই ডায়োডের ভিতর দিয়ে যখন তরিতপ্রবাহিত হয় তখন এটি আলোকিত হয়ে উঠে । এ থেকে আমরা বভিন্ন বর্ণের আলো পাই ।
কার্যপ্রণালীঃ LED তৈরী করা হয় গ্যালিয়াম আরসেনাইড ফসফাইড বা গ্যালিয়াম ফসফাইড বা গ্যালিয়াম আরসেনাইড ইত্যাদি অর্ধপরিবাহী যৌগ ব্যবহার করে । LED মূলত একটি সরল জংশন ডায়োড ,বর্তনীতে এটি সম্মুখী ঝোকে কাজ করে ।  সম্মুখী ঝোকে থাকায় হোল এবং ইলেকট্রন জাংশনের দিকে ধাবিত হয় এবং একসঙ্গে মিলিত হয় । এই মিলনের ফলে যে শক্তি মুক্ত হয় তা তাপ হিসেবে রূপান্তরিত হয়ে ডায়োডকে উত্তপ্ত করে এবং তা তাপ হিসেবে নির্গত না হয়ে আলো হিসেবে নির্গত হয় । আলোর তীব্রতা অন্তরগামী প্রবাহের সমানুপাতিক ।
LED এর ব্যবহারঃ
  1. ক্যালকুলেটর বা ডিজিটাল ঘড়ির ডিসপ্লে তৈরীতে ।
  2. ফটোফোনের ইমেজ তৈরীতে ।
  3. বিভিন্ন ধরণের আলফা নিউমেরিক উপস্থাপনায় ।
  4. অপটিক্যাল যোগাযোগ ব্যবস্থায় অপটিক্যাল কেবলের ক্ষেত্রে।
  5. সলিড স্টেট ভিডিও প্রদর্শনে ।

Post a Comment

0 Comments

Contact Form