শিক্ষক নিবন্ধন পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া নিম্নক্তো উপায়ে হয়ে থাকেঃ
১। প্রথমে প্রিলি পাস
২। রিটেন পাস
৩। ভাইভা পাস
৪। সার্টিফিকেট দিবে NTRCA।
৫। পুরাতন নিবন্ধিত সকলের (১-১৪/১৫তম) সাথে কমবাইন্ড মেধাতালিকায় অন্তর্ভুক্ত করবে নতুন পাস করা সার্টিফিকেটধারীদের। (মেধাতালিকা হয় শুধু রিটেন মার্কসের ভিত্তিতে। প্রিলি ও ভাইভার মার্কস কোন কাজে লাগেনা)
৬। সারাদেশের শুন্যপদ সংগ্রহ করবে NTRCA, অলরেডি শুন্যপদের চাহিদা নিচ্ছে।
৭। নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি দিবে NTRCA।
৮। নিয়োগ পেতে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে চাকরিপ্রত্যাশীদের, সেখানে স্কুল/কলেজ চয়েসের অপশন থাকবে। (ননএমপিও বা এমপিও প্রতিষ্ঠান উল্লেখ থাকবে)
৯। সবশেষে গণবিজ্ঞপ্তিতে আবেদন ও কমবাইন্ড মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করবে NTRCA।
১০। নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশপত্র নিয়ে যেতে হবে স্কুল/কলেজে যোগদান করতে।
১১। বেতন করাতে হলে আপনার নিজের পোস্ট এমপিওভুক্ত করা লাগবে। এই প্রক্রিয়ায় সময় লাগবে দু মাস। মাউশিতে অনলাইনের মাধ্যমে প্রায় ৩০ টি ডকুমেন্টস জমা দিয়ে আবেদন করতে হবে বেতনের/এমপিওভুক্তির জন্য। একবার বেতন পেলে পরবর্তীতে ব্যাংকে অটোমেটিক এসে যাবে কোন প্রকার ঝামেলা ছাড়াই।


0 Comments
Post a Comment